মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

যুবলীগের পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য আমি এসেছি

তরফ নিউজ ডেস্ক : যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ বলেছেন, যুবলীগের সেই পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য আমি এসেছি। যুবলীগকে সংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর মান্ডাস্থ হায়দার আলী উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুবলীগ গঠনের পেছনে পিতা শেখ মণির ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘১৯৭২ সালের ১১ই নভেম্বর যুবলীগ গঠন করেছেন আমার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি। আমি যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আপনাদের কাছে এসেছি যুবলীগকে পুনরায় সংগঠিত করার জন্য।’

এ সময় সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায় মানুষের পাশে যুবলীগ কর্মীদের দাঁড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল একটা স্বপ্ন নিয়ে। আর সেটা হল বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন। এটা বাস্তবায়ন ও মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে যুবলীগের জন্ম।’

অনুষ্ঠানে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন যুবলীগ সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইন, আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সুব্রত পাল, মঞ্জুর আলম শাহীন, অ্যাড. মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলমসহ আরও অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com