শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

নিজস্ব প্রতিবেদক: গ্রেফতারের ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহদী হাসান। পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

রোববার (৪ জানুয়ারি) সকালে শুনানি শেষে বিচারক মাহদীর জামিন মঞ্জুর করেন।

এর আগে, শনিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার সামনে মোতায়েন করা হয় সেনাবাহিনী।

মূলত, গত বৃহস্পতিবার জুলাই আন্দোলনে সক্রিয় শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এনামুল হককে গ্রেফতার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে পরদিন শায়েস্তাগঞ্জ থানায় যান মাহদী। ওসির সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে ২০২৪-এ বানিয়াচং থানা পুড়িয়ে দেয়া এবং এসআই সন্তোষকে আগুনে জ্বালিয়ে দেয়ার কথা বলেন তিনি।

পরে, এক ভিডিও বার্তায় বক্তব্যটিকে ‘স্লিপ অব টাং’ হিসেবে উল্লেখ করেন মাহদী। এ ঘটনায়, মাহদীকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com