মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল ভিডিও রেকর্ডিং ও ফটোগ্রাফার সমিতির নির্বাচন সম্পন্ন

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ভিডিও রেকর্ডিং ও ফটোগ্রাফার ব্যবসায়ী সমিতির (রেজি: নং চট্র: ২৭৯৬) ত্রি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এতে পূণরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ করিম। আর সাধারন সম্পাদক হয়েছে মোঃ ফখরুল আহমেদ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একাধারে চলে ভোট গ্রহন। শহরের ঐতিয্যবাহী দেওয়ান শামছুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত হয় এ ভোট গ্রহন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সমিতির উপদেষ্টা মোঃ আক্তার হোসেন, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রমন কুমার গৌর ও বিক্রমজ্যিত বর্ধন।

সমিতির মোট ১০৩ ভোটারের মধ্যে ১০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫৭ ভোট পেয়ে এম এ করিম সভাপতি নির্বাচিত হন। আর সাধারন সম্পাদক নির্বাচিত হন মোঃ ফখরুল আহমেদ ৫৬ ভোট পেয়ে। এছাড়া সহ-সভাপতি হয়েছেন বিভাষ দেবনাথ, যুগ্ন সাধারন সম্পাদক সুমন দেব, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আশরাফ, প্রচার সম্পাদক সুমন আহমেদ।

নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা ভিডিও রেকর্ডিং ও ফটোগ্রাফার ব্যবসায়ী সমিতি। জেলা কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও প্রচার সম্পাদক ফলাফল ঘোষনার পর স্ব-শরীরে উপস্থিত হয়ে তাদেরকে এ ফুলেল শুভেচ্ছা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com