রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ডাঃ আব্দুল কুদ্দুছ আর নেই!

নিজস্ব প্রতিনিধি: ঢাকার পিলখানা বিজিবি হাসপাতালের চিকিৎসক ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকার ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ আর নেই! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বুধবার রাত ৮ টা ৩০ মিনিটে রাজধানীর ধানমন্ডী ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি হবিগঞ্জের আপন ডায়াগনষ্টিক সেন্টার, চুনারুঘাট সেবা ডায়াগনষ্টিক সেন্টার, বাহুবল জনকল্যান ডায়াগনষ্টিক সেন্টার ও বাহুবল উপজেলার মিরপুর বাজার হক ফার্মেসীতে প্রতি সপ্তাহে একদিন করে রোগী দেখতেন।

ডাঃ আব্দুল কুদ্দুছের মৃত্যুতে বাহুবল উপজেলার মিরপুর বাজারের মেসার্স হক ফার্মেসীর প্রোফাইটর এসএম মনিরুজ্জামান রুমেল, বাহুবল ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া), শরীফ ফার্মাসিউটিক্যাল এর বাহুবল প্রতিনিধি মো. সাইদুজ্জামান নিজাম, ইউরো ফার্মাসিউটিকেল লিমিটেড এর বাহবল প্রতিনিধি মো. উজ্জল মিয়া, কেমিষ্ট ফার্মাসিউটিক্যাল এর হরিপদ গোপ সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com