রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লরির চাপায় ২ মেয়েসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নিহত

তরফ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ মেয়েসহ বাংলাদেশ ব্যাংকের এক যুগ্ম-পরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুরস্থ ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সাইফুজ্জামান মিন্টু, তার দুই কন্যা তাসরিন (১২) ও তাসপিয়া (১৪)।

প্রত্যক্ষদশীরা জানায়, সকালে ফৌজদারহাট বন্দর সড়কের মোডে একটি লরি বন্দর সড়কে যাওয়ার জন্য মোর নেওয়ার সময় দুইটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ সময় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত হন তাদের বাবা-মাসহ অপর এক শিশু।

বারআউলিয়া হাইওয়ে থানার এসআই কাউছার বলেন, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। তবে লরিটি আটক করা সম্ভব হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com