সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

অটোরিকশা উল্টে চালক নিহত, সাংবাদিকসহ আহত ৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাংবাদিক হামিদুরসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার মাধবপুর-হরষপুর সড়কের শেউলিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালকের নাম ইমাম হোসেন (৩৫)। তিনি উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাধবপুর থেকে চৌমুহনী যাচ্ছিল। অটোরিকশাটি শেউলিয়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রলির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দ্রুত ব্রেক করলে উল্টে তা পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক ইমাম হোসেন।

দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী সাংবাদিক হামিদুরসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাংবাদিক হামিদুর রহমানকে দ্য ল্যাব এইডে ভর্তি করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com