রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কমলগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ বেকারীর খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷

উপজেলার মাধবপুর রোড, থানা রোড, ভানুগাছ বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স এর সহায়তায় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা দিয়ে বেকারীর খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে মাধবপুর রোডে অবস্থিত ফাষ্ট টাইম বেকারীকে ৫ হাজার টাকা, থানা রোডে অবস্থিত বনলতা বেকারীকে ২০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান এরকম অভিযান অব্যাহত থাকবে ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com