মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আমির হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছেন আরও অন্ততঃ ১০ জন। সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি রাজাপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে। আহত ব্যক্তিদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দোকান বাকীর টাকা চাওয়াকে কেন্দ্র করে রাজাপুর-কাইতগাঁও গ্রামের দোকানদার জলিল মিয়া একই গ্রামের মতি মিয়ার সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হন। এ বিষয়টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সোমবার রাত ৮টার সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সংঘর্ষে গুরুতর আহত আমির হোসেনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সোমবার দিবাগত ভোররাত ৩টার দিকে আমির হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com