বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ভুটানে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান রাষ্ট্রপতির

তরফ নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভুটানে বাংলাদেশের নব-নিযুক্ত রাষ্ট্রদূত একেএম শহীদুল করিমকে ভুটানে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখতে বলেছেন।

রাষ্ট্রদূত একেএম শহীদুল করিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে আজ সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি তাকে এ নির্দেশনা দেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে এ কথা জানান।

রাষ্ট্রপ্রধান বলেন ভুটান ও বাংলাদেশের মধ্যে অনুসন্ধানের মতো বহু ক্ষেত্র রয়েছে উল্লেখ করে দেশের বৃহত্তর স্বার্থে এসব ক্ষেত্রের সম্ভাবনা কাজে লাগোনোর পরামর্শ দেন।

রাষ্ট্রপতি জলবিদ্যুৎসহ যেসমস্ত খাতে ভুটানের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।
ভুটান বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর উল্লেখ করে আবদুল হামিদ বলেন, স্বাধীনতার পর থেকেই ভুটানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

তিনি আশা করেন যে, এ সম্পর্ক ভবিষ্যতে আরো অনেক উচ্চতায় উন্নীত হবে। সেগুলোকে কাজে লাগাতে প্রয়োাজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।

নব-নিযুক্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com