রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ইরানের গার্ডস কমান্ডারকে হত্যার নির্দেশ দিয়েছেন ট্রাম্প : পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক : পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ডস কমান্ডার কাশেম সুলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছেন। বিদেশের মাটিতে মার্কিন নাগরিকদের সুরক্ষার স্বার্থে আত্মরক্ষামূক এমন চূড়ান্ত পদক্ষেপ নেয়া হয়। খবর এএফপি’র।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, ‘জেনারেল কাসেম সুলাইমানি ইরাক ও পুরো অঞ্চলে নিয়োজিত আমেরিকান কূটনীতিক ও সেনা সদস্যদের ওপর হামলার পরিকল্পনা করছিল। জেনারেল সুলাইমানি ও তার কুদস বাহিনী আমেরিকান ও জোট বাহিনীর শত শত সদস্যকে হত্যা ও আরো হাজার হাজার জনকে আহত করার জন্য দায়ী।’

সুলাইমানির মৃত্যুর পর ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ না করে মার্কিন পতাকার একটি চিত্র টুইট করেন।

হামলায় ইরাকের শক্তিশালী আধা-সামরিক বাহিনী হাশেদ আল-শাবির উপ-প্রধানও নিহত হন। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলা চালানো হয়।

হাশেদ বাহিনীর ওপর মার্কিন বাহিনীর ব্যাপক বিমান হামলার পর এ সপ্তাহে ইরানপন্থী সমর্থকরা মার্কিন দূতাবাস অবরোধ করে।

উল্লেখ্য, কয়েকদিন আগে এক রকেট হামলায় ইরাকে কর্মরত এক মার্কিন ঠিকাদার নিহত হওয়ার জবাবে যুক্তরাষ্ট্র হাশেদ বাহিনীর ওপর বিমান হামলা চালানোর কথা বলেছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com