রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ৬৭ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রড়বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীপাড়া বোয়ালিয়া হাটি ও দেওয়ান দিঘিরপাড় মহল্লার দুই যুবকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন ভয়াবহ সংঘর্ষ জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয়ও জানা যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার চক্রবর্তী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬৭ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। তবে কার কার মধ্যে কি বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিস্তারিত ঘটনা জনতে ঘটনাস্থলে রয়েছে’।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com