শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট উদ্বোধন

তরফ নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার রুট উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী৷

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আজ নতুন এ রুটে বিজি ০০৭ ফ্লাইট উদ্বোধন করেন।

এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারসহ মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও বিমানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় আট বছর বন্ধ থাকার পর ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। প্লেন সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান।

বিমান বহরে সদ্য সংযোজিত ‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা শুরু হয়েছে। সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হবে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্খা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট।
জানা গেছে, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এরমধ্যে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি প্লেন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com