রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

পিইসিতে বাহুবলে সেরা ছাত্র ‘মেঘলা’

নিজস্ব প্রতিবেদক : বাহুবলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ সেরা ছাত্র হয়েছে সানশাইন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মেঘলা । সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫৮০ নম্বর পেয়ে বাহুবল উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে।

মেঘলা উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের ব্যবসায়ী ছুরত আলী ও গৃহিনী রোকসানা আক্তারের মেয়ে। সে বড় হয়ে বিচারক হতে চায়। মেঘলার এই কৃতিত্বপূর্ণ ফলাফলে তার পিতা-মাতা স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বড় হয়ে যাতে ভাল মানুষ হতে পারে সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

মেঘলার এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানাচ্ছেন সানশাইন প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও শিক্ষকবৃন্দ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com