রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

নবীগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে কুপিবাতি থেকে কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে আলিফজান বিবি (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের নিজ বসতঘরে আলিফজান বিবিকে অগ্নিদগ্ধ মৃত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। আলিফজান বিবি ওই গ্রামের মৃত ইদন মিয়ার স্ত্রী ও মৃত আব্দুল আহাদের মাতা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামে ছোট্ট একটি কুঁড়েঘরে একাই বসবাস করে আসছিলেন আলিফজান বিবি। রাতে কোনো এক সময় খাটের পাশে থাকা কুপিবাতি থেকে ঘুমন্ত অবস্থায় আলিফজান বিবির কাপড়ে আগুন লেগে পুরো শরীর পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই মাজহারুল ইসলাম বলেন, কুপিবাতির আগুন বৃদ্ধার কাপড়ে লেগে তিনি মারা যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com