রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

নানকের সুস্থ্যতা কামনায় বানিয়াচংয়ে যুবলীগের দোয়া মাহফিল

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, যুবলীগের সাবেক চেয়ারম্যান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী জাহাঙীর কবির নানকের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলা যুবলীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন খান বলেন-জননেতা জাহাঙীর কবির নানক ছাত্রজীবন থেকেই দেশ-জাতি ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সাংগঠনিক দক্ষতা ও জাতির প্রতি তার অবদানের কারণে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলের সর্বোচ্চ ফোরামে স্থান দিয়েছেন। আমরা সকলে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে তিনি যেন সুস্থ্য হয়ে আবারো দেশ-জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেন। পাশাপাশি জেলা পরিষদের সদস্য রৌশনারা ভূইয়া লাকির জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন ইকবাল হোসেন খান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, ৪নং ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল ফজল, যুবলীগের সিনিয়র সহসভাপতি ছায়েব আলী, সহসভাপতি আনছার আলী, মাসুদুর রহমান খান, আমির হোসেন, সুবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, মারুফ আহমেদ, যুবলীগ নেতা রায়হান উদ্দিন সুমন, আব্দুস সালাম, জিতু মিয়া, আজমল হোসেন, সামছুদ্দিনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শেষে দেশ-জাতির শান্তি কামনা ও জাহাঙীর কবির নানকের রোগমুক্তি চেয়ে দোয়া পরিচালনা করেন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বাহা উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com