রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গলে শিশু বরণ উৎসব

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় শ্রেষ্ঠ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের বরণ উপলক্ষ্যে প্রাক প্রাথমিক “শিশুদের বরণ উৎসব” পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত এ স্কুলে “শিশু বরণ উৎসব পালন করা হয়। প্রাক প্রাথমিকের প্রত্যেক শিশুকে ফুল দিয়ে বরণ করে নেয় ঐ বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কাউন্সিলর মোঃ ছাদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ৷ বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল ইসলাম, পিটিএ এর সভাপতি আকবর হোসেন শাহিন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ ইকবাল আহমদ, বিকাশ চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার ৷

প্রধান অতিথির বক্তব্যে বলেন, এ ধরণের অনুষ্ঠান শিশুদের সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করবে ৷ আজকের এই কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে এই কোমলমতি শিক্ষার্থীরা হবে এদেশের কর্ণধার।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com