সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘ঘোড় দৌড় প্রতিযোগীতা’। শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার মিরপুর হরিপাশা মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ১৫টি প্রতিযোগী ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে।

ঘোড় দৌড়ে প্রথম হয় মৌলভীবাজার জেলা থেকে আগত ঘোড়া (রঞ্জিত)। দ্বিতীয় হয় সুনামগঞ্জ জেলা থেকে আগত ঘোড়া (ডলফিন) এবং একই জেলা থেকে আগত ঘোড়া (গোলাম মোস্তফা) তৃতীয় স্থান দখল করে। প্রথমস্থান দখলকারী ঘোড়ার মালিককে ‘একটি ফ্রিজ’, দ্বিতীয়স্থান দখলকারী ঘোড়ার মালিককে ‘একটি ঘোড়া’ ও তৃতীয়স্থান দখলকারী ঘোড়ার মালিককে ‘ঘোড়ার বাচ্চা’ পুরস্কার দেয়া হয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, রশীদপুর গ্যাস ফিল্ডের ডিজি এম প্রদীপ কুমার বিশ্বাস, ম্যানেজার গোলাম রাব্বানী মিন্টু, বাহুবল উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মোঃ আসকার আলী, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নিরঞ্জন সাহা নীরু, স্থানীয় পাঁচ গ্রাম নেতা মোঃ ফয়সল আহমেদ, এম শামছুদ্দিন, শামীম মেম্বার, নুরুল ইসলাম মিয়া, সুমন বিকাশ দাশ, শ্রমিক নেতা এনামুল হক এনাম, ফারুক মেম্বার, নুরুল আমিন শাহজাহান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com