বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় তুহিন মিয়ার ১ম স্থান অর্জন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগীয় পর্যায়ের জাতীয় শিশু পুরস্কার ২০২০ অনুষ্ঠিত প্রতিযোগিতায় তুহিন মিয়া ১শত মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে।

বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শুক্রবার (১৭ জানুয়ারি) সিলেট স্টেডিয়ামে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

তুহিন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার “সানশাইন মডেল হাই স্কুল” এর সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এছাড়া উক্ত প্রতিযোগিতায় বিজ্ঞান প্রজেক্ট বিষয়ে অত্র স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আশরাফ রহমান তৃতীয় স্থান অর্জন করেছে।

দুই শিক্ষার্থীর এই কৃতিত্বের জন্য সানশাইন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

এছাড়া অভিভাবক, উপজেলা, জেলা ও বিভাগীয় শিশু বিষয়ক কর্মকর্তাগণের প্রতি সানশাইন মডেল হাই স্কুলের পক্ষ থেকে এম শামছুদ্দিন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com