সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান আটক

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাচালানিদের কবল থেকে নিষিদ্ধ ভারতীয় মদ ও বিয়ারের চালান আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল। শুক্রবার (১৭ জানুয়িারি) উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের শাহ্ আরেফিন এলাকা ও ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে এ চালান আটক করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, লাউয়েরগড় বিওপির টহলদল শুক্রবার সীমান্ত পিলার ১২০৩/৬-এস এর নিকট থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের শাহ্ আরেফিন এলাকা হতে ৮৬ বোতল ভারতীয় মদ আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১,২৯,০০০ টাকা।

অপরদিকে, চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/১০-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ৮ বোতল ভারতীয় মদ এবং ৩ বোতল বিয়ার আটক করে,যার আনুমানিক মূল্য ১২,৭৫০ টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় মদ ও বিয়ারের চালান আটক করে সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রণ শুষ্ক কার্যালয়ে জমা রাখার কাজ প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com