সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

মায়া বাদ

তরফ নিউজ ডেস্ক : চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এ আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন খান রুহুল। একইভাবে চাঁদপুর-৪ আসনে সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া বাদ পড়েছেন।  এখানে মনোনয়ন পেয়েছেন সাংবাদিক নেতা জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান।

আজ শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। এর আগে রিটার্নিং অফিস থেকে বৈধতা পেয়েছিলেন মহাজোটের এ দুই হেভিওয়েট প্রার্থী। মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর -২ আসনটি। এদিকে চাঁদপুরের ৫টি আসনে মহাজোটের চূড়ান্ত প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে নুরুল আমিন খান রুহুল, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর ) আসনে ডা.দীপু মনি, চাঁদপুর-৪ আসনে মোহাম্মদ শফিকুর রহমান ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্থি) আসনে মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com