রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আজ সকালে জেলা শহরের পশ্চিমবাজারে এম সাইফুর রহমান সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দীর্ঘ দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

জানা গেছে, ওই এলাকার পিংকি সু স্টোরের ওপরে দোতলায় নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন সুভাষ রায় (৬৫)। সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তিনিসহ পরিবারের ৫ জন মারা যান। নিহত অন্যান্যরা হলেন, সুভাষ রায়ের মেয়ে পিয়া রায় (১৫), তার ভাই মোনা রায়ের স্ত্রী দীপ্তি রায় (৪৫), আরেক ভাই সজলের স্ত্রী দীবা রায় (৪০) ও তার মেয়ে দীপিকা রায় (৪)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই বাসায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের মৌলভীবাজারের ২টি ও শ্রীমঙ্গলের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

স্থানীয়রা জানান, পিংকি স্টোর দোকান মালিক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে দোতলায় থাকতেন। আগুন লাগার সময় নারী ও শিশু ঘরের মধ্যে ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে গ্যাসের পাইপ লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com