রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নিজ এলাকার উন্নয়নে এমপিদের বরাদ্দ ২০ কোটি

তরফ নিউজ ডেস্ক : নিজ নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ পাবে এমপিরা। সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য এই প্রকল্প হাতে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম এবং সংরক্ষিত আসনের নাজমা আকতারের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ সাপেক্ষে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ একটি প্রকল্প চলমান আছে, যা জুন ২০২০-এ সমাপ্ত হবে।

সংরক্ষিত আসনের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, দেশের ২২৩টি উপজেলায় ৫ কোটি ২৫ লাখ স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৫৮ শতাংশ। দেশের যে সকল উপজেলার স্মার্টকার্ড এখনও মুদ্রণ হয়নি। ২০২১ সালের জুন নাগাদ মুদ্রণ করে বিতরণ করা হবে।

মানিকগঞ্জের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ২০২১ সালের মধ্যে ৭০ ভাগ ভূ-পৃষ্ঠ আর ৩০ ভাগ ভূ-গর্ভস্থ পানির উৎসের ওপর নির্ভরতা নিশ্চিত করে ঢাকাবাসীর মধ্যে পানি সরবরাহ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com