রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

করোনাভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে ১৭০, আক্রান্ত ৭,৭১১

আন্তার্জাতিক ডেস্ক : একদিনের ব্যবধানে চীনে করোনাভাইরাসে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৭০ জনের মৃত্যু হলো। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। এ ভাইরাসে একদিনে নতুন করে আরো দেড় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শনাক্তস্থল হুবেই প্রদেশেই এক হাজারের বেশি। ফলে এ ভাইরাসে চীনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭১১ জনে।

বুধবার (২৯ জানুয়ারি) পর্যন্ত মৃতের সংখ্যা ছিলো ১৩২। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। যার মধ্যে হুবেই প্রদেশেই ৩৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭০ জন।

ভাইরাসে নতুন করে আক্রান্ত দেশের তালিকায় যোগ হয়েছে তিব্বতের নাম। দেশটির এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

চীনের পর থাইল্যান্ডে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর পরের অবস্থানে রয়েছে হংকং, সেখানে ১০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ম্যাকাও, অস্ট্রেলিয়ায় ৭জন করে ১৪ জন, কম্বোডিয়ায় ১জন, কানাডায় ২জন, ফ্রান্সে ৪জন, জার্মানিতে ৪জন, জাপানে ৮জন, মালয়েশিয়ায় ৭জন, নেপালে ১জন, সিঙ্গাপুরে ৫জন, দক্ষিণ কোরিয়ায় ৪জন, শ্রীলঙ্কায় ১জন, তাইওয়ানে ৮জন, সংযুক্ত আরব আমিরাতে ৪জন, যুক্তরাষ্ট্রে ৫জন, ফিনল্যান্ডে একজন ও ভিয়েতনামে ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com