শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

যুব সমাজকে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি

তরফ নিউজ ডেস্ক :  নিজে চাকরি না করে চাকরি দেবো এই চিন্তাটা মাথায় রেখে যুব সমাজকে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে জাতীয় যুব পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দুয়ারে দুয়ারে চাকরি ভিক্ষে না করে সব সময় এটা চিন্তা করতে হবে- আগে দেখতে হবে আমি নিজে কি করতে পারি, নিজে কতটুকু কাজ করতে পারে মানুষকে কিছু দিতে পারি কিনা।

তিনি বলেন, আমি চাকরি করবো না আমি আরো দশ জনকে চাকরি দেবো এই চিন্তাটা মাথায় থাকলে অনেক বড় বড় কাজ করা যায়। শুধু চাকরির দিকে মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের নিজেদের চিন্তা-চেতনা বা কর্মশক্তি আছে, দক্ষতা আছে তার মাধ্যমে নিজে যেমন কাজ করবে, আরও দশজনকে কাজ করবার সুযোগ করে দিতে পারবে।

প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মমর্যাদাবোধ থাকতে হবে, সেটা থাকলে পরে আমার মনে হয় বাংলাদেশের কেউ আর বেকার থাকবে না।

মুজিববর্ষ ঘিরে তরুণদের জন্য সরকারের লক্ষ্যের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন আমাদের একটা লক্ষ্য হচ্ছে যে, সারা বাংলাদেশে এই মুজিববর্ষকে ঘিরে কেউ যেন বেকার না থাকে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির। অনুষ্ঠানে সফল ২৭ জন সফল আত্মকর্মী ও সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফল আত্মকর্মী ও সংগঠকদের পক্ষে বক্তব্য রাখেন সফল আত্মকর্মী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান ও যুব সংগঠক হিসেবে সারাদেশে যুব নারী কোটায় প্রথম স্থান অর্জনকারী পারভীন আকতার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com