রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে ৫ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ আটক

চুনারুঘাট (হবিগগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘট উপজেলার নোয়াবাদ গ্রামের বিভিন্ন স্থানে বন বিভাগ অভিযান চালিয়ে ৫ লাখ টাকা মূল্যের চোরাই সেগুন কাঠ আটক করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ বন-উপবিভাগের বন কর্মীরা উপজেলার নোয়বাদ গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১৫০ ঘনফুট চোরাই সেগুন কাঠ আটক করে । যার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।

আটককৃত কাঠগুলো চুনারুঘাট বন বিভাগের অফিসে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।

চুনারুঘাট বন বিভাগের সহকারি বন সংরক্ষক মোহাম্মদ মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে চোরাই সেগুন কাঠ গুলো সাতছড়ি জাতীয় উদ্যান থেকে পাচার করে নোয়াবাদ গ্রামে মজুদ করা হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com