রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাংলাদেশিদের জন্য চালু হল কাতারের শ্রমবাজার

তরফ নিউজ ডেস্ক : কাতারে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করেছে দেশটি। কাতার ও বাংলাদেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ সচিব মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা কাতারে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন।

এর ফলে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আবারও চালু হল কাতারের শ্রমবাজার।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কী প্রক্রিয়ায়, কত খরচে এবং কবে থেকে কর্মী নেয়া শুরু হবে, তা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চলমান এই বৈঠকে চূড়ান্ত পরে জানানো হবে।

২০১৭ সাল থেকে কাতারে শ্রমবাজার সঙ্কুচিত হয়ে যায়। পরে একেবারেই বন্ধ করে দেয় দেশটির সরকার। তাদের অভিযোগ ছিল, বাংলাদেশের শ্রমিকরা দক্ষ নয়। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কাতার। যার জন্য বিপুল পরিমাণ শ্রমিকের প্রয়োজন দেশটিতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com