মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

চুনারুঘাটে ২লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে এক ট্রাক সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চুনারুঘাট পৌর শহরের ব্র্যাক অফিসের সামন থেকে গাছগুলো উদ্ধার করা হয়।

চুনারুঘাট এস.এফ.পি.সি অফিসের ওসি শুভময় বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট পৌর শহরের চিড়ার মিল ও ব্র্যাক অফিসের সামনে অবৈধ কাঠগুলো রয়েছে। অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে আটককৃত কাঠগুলো পার্শ্ববর্তী বন থেকে কেটে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com