বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ফয়সল মিয়া (২৮) ও গোবিন্দ শীল (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান এ দন্ডাদেশ প্রদান করেন।

ফয়সল মিয়া মাধবপুর উপজেলার গোয়াসনগর গ্রামের রোস্তম আলীর ছেলে  এবং গোবিন্দ শীল একই উপজেলার জগদীশপুর গ্রামের সুশীল চন্দ্র শীল এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি)  দুপুরে মাধবপুর থানা এলাকার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে ইটাখোলা এলাকায় অভিযান চালায়। অভিযানে ফয়সাল মিয়া ও গোবিন্দ শীল নামে দুই মাদক ব্যবসায়ীকে ৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের  ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাধবপুর থানার ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com