বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে অগ্নিকাণ্ডে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ছবি : (বামে) অ্নিকান্ডে পুড়ে যাওযার দৃশ্য ও (ডানে) অ্গ্নিকান্ডে নিহত স্কুল ছাত্রের ফাইল ছবি।

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) : কুমিল্লার লাকসামে আগুনে পুড়ে নাঈমুল হাসান নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম কামড্যা শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং রামচন্দ্রপুর গ্রামের মুরাদের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাতে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে রামচন্দ্রপুর গ্রামের মুরাদের মালিকানাধীন আলম ষ্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের কাজে ব্যস্ত ছিল মুরাদের বড় ছেলে জাহিদ (১৭) ও দ্বিতীয় ছেলে স্কুলছাত্র নাঈমুল হাসান (১৫)।

অগ্নিকান্ডের সাথে সাথে জাহিদ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নাঈম আটকা পড়ে আগুনে পুড়ে মারা যায়। মুহূর্তের মধ্যে বাজারে আগুনে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে মুরাদের ভ্যারাইটিজ ষ্টোর, আবদুল মালেকের মুদি ও চা দোকান, সোহাগের লেপ-তোষক দোকান, নুর ইসলামের ফল দোকান, আবদুর রহিমের ফল দোকান ও আবদুর রবের সবজি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে ধারণা করছেন স্থানীয়রা। লাকসাম থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক জানান, অনাকাঙ্খিত এঘটনায় আমরা গভীর শোকাহত। নাঈমের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতার ব্যবস্থা করা হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম  ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী নিহত স্কুল ছাত্রের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে সমবেদনা জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com