সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চির নিদ্রায় শায়িত হলেন প্রবীণ সাংবাদিক এম এ বাশার খান

কুমিল্লা প্রতিনিধি : লাকসাম প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোঃ আবুল বাশার খাঁনকে ১২ ফেব্রুয়ারী বুধবার দুপুরে লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরেস্থানে দাফন করা হয়েছে। জানাজায় লাকসাম প্রেসক্লাব, কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম, মনোহরগঞ্জ প্রেসক্লাব ও নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ি, সাংস্কৃতিক জোট, সামাজিক ও শুভাকাংখীসহ হাজারো মানুষের ঢল নামে।

আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় প্রবীণ এ সাংবাদিক মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে কুমিল্লা সিডিপ্যাথ হসপিটালে ভর্তি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টায়  ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

জানাজার নামাজে মোবাইল ফোনে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মরহুম সাংবাদিক আবুল বাশার খাঁনের জন্য সমবেত মুসল্লীদের কাছে দোয়া চান এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানাজার নামাজ শেষে মরহুমের কফিনে লাকসাম প্রেসক্লাব, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম, মনোহরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন পত্রিকা, সাংবাদিক, সামাজিক সংগঠন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মরহুমের জানাজায় লাকসাম প্রেসক্লাব সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, প্রচার সম্পাদক মিজানুর রশিদ, কুমিল্লা জেলা টেলিভিশন সাংবাদিক খায়রুল হাসান মানিক, গোলাম কিবরিয়া, এম. ফিরোজ মিয়া, সাইদ মাহমুদ পারভেজ, ওমর ফারুক তাপস, এম. সাদেক, কাজী এনামুল হক ফারুক, নাছির উদ্দিন চৌধুরী, সেলিম রেজা মুন্সি, আনোয়ার হোসেন, আকাঈদ হোসেন, দেলোয়ার হোসেন জাকির, প্রথম আলো’র গাজিউল হক সোহাগ, হুমায়ন কবির মানিক, লাকসামের সাংবাদিক মশিউর রহমান সেলিম, কামরুল ইসলাম, তোফায়েল আহমেদ, কামাল উদ্দিন, নকশী বার্তা’র প্রকাশক সম্পাদক মোঃ দলিলুর রহমান মানিক, সময়ের দর্পণ নির্বাহী সম্পাদক ফারুক আল শারাহ, সাংবাদিক জাফর আহমেদ, আবুল কালাম, আবদুর রহিম, মোজাম্মেল হক আলম, নুরুল আলম, তমিজ উদ্দিন চুন্নুসহ স্থানীয় রাজনীতিক, ব্যবসায়ি, সাংস্কৃতিক জোট ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com