রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : রাঙামাটির কাপ্তাই লেকে নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই জেলার কাপ্তাই এলাকার কর্ণফুলি নদীতে নৌকা ডুবে আরও তিনজন নিখোঁজ হয়েছেন।
পুলিশ জানিয়েছে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সুবলং যাওয়ার পথে রাঙ্গামাটির কাপ্তাই লেকে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে এ দুর্ঘটনা ঘটে। তবে, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন।
পরবর্তীতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।
অন্যদিকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কলার ডিপু এলাকায় ৫৩ জনের ইসকনবাহী একটি নৌকা ডুবে যায়। এই ঘটনায় তিন শিশু নিখোঁজ রয়েছে। তারা হলো- বিনয় (০৫), টুম্পা মজুমদার (৩০) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ জানান, পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজন নিখোঁজ রয়েছে।