সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কামাইছড়া বাজারে উক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ডের সভাপতি শ্রী কুমার কৈরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কদ্দুছ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আফতাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মিন্টু, আব্দুল মান্নান কদ্দুছ, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে সবার সর্বসম্মতিক্রমে শেখ মোঃ রজব আলীকে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com