সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

আ. লীগের সাবেক এমপি রহমত আলীর মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সাংসদ অ্যাডভোকেট রহমত আলী আর নেই।

রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন রহমত আলী। ডায়াবেটিস ও কিডনির জটিলতাও তার ছিল। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত পাঁচবার গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৯ সালের ডিসেম্বর থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

তার মেয়ে রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের উপদেষ্টা পরিষদের সদস্য রহমত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, রোববার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক সাংসদ রহমত আলীর জানাজা হবে। মঙ্গলবার গাজীপুরের বাড়িতে তাকে দাফন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com