রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবল আবৃত্তি সংসদের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি, বাহুবল : মোঃ হাবিবুর রহমান সুমনকে আহবায়ক ও মোঃ মামুনুর রশিদকে যুগ্ম আহবায়ক করে বাহুবল আবৃত্তি পরিষদ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ফেরদৌস আলম, মোঃ মনিরুল ইসলাম মীম ও মোঃ আলমগীর কবীর।

গতকাল ২১ ফেব্রুয়ারী বিকেল ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। শিক্ষক ও সংস্কৃতিকর্মী পংকজ কান্তি গোপ টিটু সভায়  সভাপতিত্ব করেন। বাহুবলে আবৃত্তি চর্চাকে বেগবান করার লক্ষে এই সংগঠন কাজ করবে।
এ ব্যাপারে সংগঠনটির উদ্যোক্তা পংকজ কান্তি গোপ বলেন, সময়ের প্রয়োজনেই আবৃত্তি চর্চা কিংবা প্রমিত উচ্চারণ জরুরী হয়ে উঠেছে। বলা যায়, সমাজের প্রতি দায়বন্ধতা থেকেই এ সংগঠনটির আত্মপ্রকাশ। আগ্রহী বাচিক শিল্পীদের নিয়ে শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com