রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

প্রথম দিনের শেষে স্বস্তি নাইম-জায়েদে

ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট নিয়ে উচ্ছ্বসিত ছিল অনেকে। সহজেই তাদের হারিয়ে ফের জয়ের পথে ফেরার কল্পনাও হয়তো মনে মনে করে রেখেছিলেন। কিন্তু মিরপুর টেস্টের প্রথম দিনশেষে অন্তত তা মনে হচ্ছে না। বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। প্রথম দিনশেষে ৬ উইকেট হারালেও তারা করে ফেলেছে ২২৮ রান। বাংলাদেশের পক্ষে দিনের ৬ উইকেট ভাগাভাগি করেছেন পেসার আবু জায়েদ রাহী ও স্পিনার নাইম হাসান।

প্রথমজন সারা দিনে বল করেছেন ১৬ ওভার। তবে নাইম হাসান সফল হয়েছেন বলেই কি না, হাত ঘুরাতে হয়েছে ৩৬ ওভার। উইকেটও পেয়েছেন এই তরুন, সাজঘরে ফিরিয়েছেন চার জিম্বাবুয়ের ব্যাটসম্যানকে। দিনের শুরুতে বাংলাদেশের বেক থ্রুটা অবশ্য আবু জায়েদের হাত ধরে।

প্রথম ৬ ওভারে মাত্র এক রান দিয়ে তৈরি করা চাপটা কাজে লাগিয়েছেন তিনিই। জিম্বাবুয়ের স্কোরকার্ডে রান যখন ৭, তখন নাইমের ক্যাচে পরিণত করেছেন কেভিন কাসুজাকে। এরপর  ক্রিজে যেন আঠা লাগিয়ে বসেছিলেন দুই জিম্বাবুইয়ান ব্যাটসম্যান প্রিন্স মাসভরে ও ক্রেইগ আরভিন। দুইজন মিলে গড়েছিলেন ১০১ রানের জুটি। ওই জুটি ভেঙেই শুরু নাইমের। নিজের বলে নিজেই ক্যাচ ধরে মাসভরেকে ফেরান ৬৪ রানে।

জুটি ভাঙলেও সেঞ্চুরি করতে দৃঢ়প্রত্যয়ী অধিনায়ক ক্রেইগ আরভিন থেকে যান ক্রিজে। মাঝে সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর আর তিমিচান মারুমা সাজঘরে ফেরত গেলেও উইকেটের অন্যপ্রান্তে ঠিকই অবিচল থাকেন। শেষ পর্যন্ত সেঞ্চুরিও পেয়ে যান। ১৩ চারে ২২৭ বলে ১০৭ রান করা আরভিনকেও ফেরাতে হয় ওই নাইমকেই।

দিনশেষে নাইমের বোলিং ফিগারটা দাঁড়িয়েছে এমন- ৩৬ ওভারে ৮ মেইডেন ৬৮ রান দিয়ে ৪ উইকেট। ১৬ ওভারে ৫১ রান দিয়ে রাহী ২ উইকেট পেলেও ২১ ওভারে ৭৫ রান দিয়ে তাইজুল ও ১৭ ওভারে ২৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এবাদত হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com