রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

দ. কোরিয়া করোনায় আরো ১শ ২৩ জন আক্রান্ত, ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে অরো দুই ব্যক্তি মারা গেছে। রোববার সেখানে ১২৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এর ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৫৬ জনে পৌঁছেছে।

দক্ষিণাঞ্চলীয় নগরী চিয়োংদো-এর এক হাসপাতালে এক ব্যক্তির মৃত্যুর পর মৃতের সংখ্যা চার জনে পৌঁছেছে। এ নগরীতে একশ’ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।

ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিষয়ক কোরিয়ান সেন্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ ৭৫ জন আক্রান্ত রোগী দক্ষিণাঞ্চলীয় নগরী দায়েগুর শিনচিয়োনজি চার্চ অব জেসাস-এর সঙ্গে সংশ্লিষ্ট।

শিনচিয়োনজি চার্চের বিপূল সদস্য বর্তমানে করোনায় আক্রান্ত।

দক্ষিণ কোরিয়ার চতুর্থ বৃহত্তম নগরী দায়েগুতে ২৫ লাখ লোকের বসবাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com