মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সাবেক উপজেলা চেয়ারম্যান কাদির চৌধুরী’র স্ত্রী’র মৃত্যুতে এমপি মিলাদ গাজীর শোক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির চৌধুরীর স্ত্রী পারভীন আক্তার চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

উল্লেখ্য, পারভীন আক্তার চৌধুরী গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বাহুবল হাসপাতাল এলাকার বাসিন্দা পারভীন আক্তার চৌধুরী মৃত্যুকালে এক কন্যা ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাযা সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা সদরস্থ কাসিমুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com