রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কমলগঞ্জে খাদ্যে ভেজাল, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরীর নেতৃত্বে ও বিএসটিআইর সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উপজেলার শমশেরনগর বাজারে ভেজাল পণ্য ও তাদের নিজস্ব উৎপাদিত মধূব্যান্ড রোস্টের সস, মধূব্যান্ড বারো মসলাসহ নানা খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত থাকায় মানবদেহের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। বাজারে বিভিন্ন ব্যান্ডের ভেজাল মিশ্রিত নিম্নমানের এসব মসলা জাতীয় পণ্যে সয়লাব হয়ে উঠছে। যার অধিকাংশই বিএসটিআইএর অনুমোদন নেই। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সুগন্ধি কেমিক্যালযুক্ত মসলা, মধূব্যান্ড শস্য তেল, নকল ভেজাল পণ্য, বিএসটিআই অনুমোদন ছাড়া মিটারে পণ্য বিক্রিসহ নানা অপরাধে শমশেরনগর বাজারের বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস কে নগদ ৫ হাজার টাকা, গৌরি নিতাই স্টোরকে ৩ হাজার টাকা ও সুমি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইএর পরিদর্শক ইয়াছির আরাফাত উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী বলেন, তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com