মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

তরফ নিউজ ডেস্ক: মৌলভীবাজারে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার বিভিন্ন মামলায় জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ ডিসেম্বর) দিনগত রাত থেকে রোববার (১০ ডিসেম্বর) ভোর পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মৌলভীবাজার সদর থানায় সাতজন, কুলাউড়া থানায় পাঁচজন, জুড়ি থানায় দু’জন, বড়লেখায় চারজন ও রাজনগর থেকে একজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানা যায়।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com