শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পাঞ্জেরি ছাত্র সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কাপড় বিতরণ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে অসহায় ও গরীব ১৫জন শিক্ষার্থীদের মাঝে পরিধেয় কাপড় বিতরণ করেছে বানিয়াচং পাঞ্জেরি ছাত্র সংস্থার (১৭/১৯) সদস্যরা।

শনিবার (২৯ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বানিয়াচং শরীফখানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাপড় বিতরণ অনুষ্ঠিত হয়।

জানা যায়,পাঞ্জেরি ছাত্র সংস্থার সদস্যরা প্রতিমাসেে এক শত টাকা করে সংগ্রহ করে ৩টি প্রতিষ্ঠানের প্রায় ১৫জন গরীব শিক্ষার্থীদেরকে পোশাক বিতরণ করায় সিদ্ধান্ত নেয়। এটি তাদের প্রথম কার্যক্রম। এরই ধারাবাহিকতায় ওই দিন শরীফখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫জন শিক্ষার্থীকে কাপড় তুলে দেয়। পরবর্তীতে আলমদিনা শিশু একাডেমি ও গরীব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীদের হাতে এই কাপড় তুলে দেয়া হয়।

শরীফখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোশাক বিতরণের সময় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদির বখত সোহেলী, কাওসার আহমেদ সোহাগ ও সৈয়দ সুহেল রানা, আমজাদ হোসেন, মোস্তাফিজুর, শুভ, সৌরভ, রুবেল মিয়া প্রমুখ।

এই বিষয়ে পাঞ্জেরি ছাত্র সংস্থার প্রতিষ্টাতা সভাপতি মো.সজীব হোসেন জানান,এটা আমাদের প্রথম কার্যক্রম। গরীব অসহায় শিক্ষার্থীদের হাতে এসব তুলে দিতে পেরে গর্বিত এই সংস্থার সদস্যরা। আশা করি এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com