শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

এতিম শিক্ষার্থীদের পাশে প্রবাসী সারোয়ার, দিলেন নতুন কাপড়

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : আমাদের সমাজে ধনবান-বিত্তশালী মানুষ যেমন আছে,তেমনি আছে এতিম-অসহায় অনেক পরিবার। কেউ তাদের পাশে দাঁড়াক বা না দাঁড়াক তারাও একভাবে বেঁচে থাকে। জীবনযুদ্ধে টিকে থাকে কোনো রকম। ইসলাম সব সময় এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করার তাগিদে দিয়েছে।

পবিত্র কোরআনে বর্ণিত আছে “তারা জিজ্ঞাসা করছে এতিমদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। বলে দিন, যে কর্মপদ্ধতি তাদের জন্য কল্যাণকর তাই অবলম্বন করা ভালো”। এরই ধারাবাহিকতায় কিছু এতিমদের পাশে দাঁড়িয়েছেন বানিয়াচংয়ের সন্তান আমেরিকার নিউইয়র্ক প্রবাসী অ্যাডভোকেট সারোয়ার হোসেন কয়েস। আদমখানীর কালিকাপাড়ায় অবস্থিত আল মদিনা শিশু একাডেমির এতিমখানার ২৫জন এতিমদের মাঝে তাদের পড়নের কাপড় (পাঞ্জাবি) উপহার দিয়েছেন তিনি।

সোমবার (২রা মার্চ) এতিমখানা ময়দানে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি এই এতিমখানার সকল শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী খেলাধুলা ছাড়াও বিভিন্ন প্রতিযোগীতার আয়োজনে অংশ নেন। এতিম শিশু শিক্ষার্থীরাও এসব প্রতিযোগীতায় অংশ নিতে পেরে খুব আনন্দিত হয়েছে। তুমূল হৈ-হুল্লোড়ে মেতে উঠেছিল ওরা। পরে এতিমখানার সকল এতিম ও শিক্ষার্থীদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করেন প্রবাসী সারোয়ার। খাবারের পূর্বে খেলার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন তিনি। এসময় এতিমখানার সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিদেরকেও পুরষ্কারে ভূষিত করা হয়।

প্রবাসী সারোয়ার হোসেন কয়েস জানান, আজ আমার জীবনের সবচেয়ে সেরা একটি আনন্দঘন দিন পার করলাম। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আমি চেষ্টা করবো প্রতি বছর ই যেন কোথাও কোথাও এরকম এতিম শিশুদের নিয়ে অনুষ্টান করার।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত এতিমখানার প্রধান মাওলানা আব্দুল বাছিত আজাদ,দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, প্রভাষক মোফাজ্জল হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান আশিক প্রমুখ।

এ দিকে এই মহতি আয়োজন ও এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার মিশিগানে অবস্থিত বানিয়াচংয়ের আরেক সন্তান মোহাম্মদ রেজা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com