বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

একটি ভবন পাল্টে দিয়েছে বিদ্যালয়ের চিত্র

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের নাম বালুমারা। পাশেই বন্য প্রাণীর অভয়ারণ্য রেমা-কালেঙ্গা। এ গ্রামের বেশীরভাগ জনগন চা বাগানের শ্রমিক, ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্টী। যারা চা বাগান ও পাহাড়ে কাজ করেন। তাদের ছেলে মেয়েদের লেখা পড়ার কথা চিন্তা করে ১৯৮২ সালে বালুমারা পাহাড়ী টিলার উপর একটি বেসরকারি প্রাথমিক বিদ্যায় স্থাপন করেন স্থানীয় লোকজন।

মাত্র ৫ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হলেও এখন ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৭৬ জন। এখন বালুমারা ছাড়াও আশপাশের ৪/৫ টি গ্রামের কোমলমতি শিশুরা আসে এ বিদ্যালয়ে। বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতার জন্য বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা বছর বছর বাড়তে থাকে। পরবর্তীতে সেটি সরকারিকরণ করা হয় ২০১৩ সালে। দীর্ঘ দিন বাঁশ ছনের ঘরে ছাত্র/ছাত্রীরা জীবনের ঝুকিঁ নিয়ে ঝড় বৃষ্টিতে ভিজে শিক্ষা কার্যক্রম ছালিযে যাচ্ছেন।

উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূড়ে বালুমারা গ্রামের বিদ্যালয়টিতে একটি পাঁকা ভবন এলাকার ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের র্দীঘ দিনের একটি স্বপ্ন ছিল। লোকজন বিষয়টি স্থানীয় এমপি বেসামরিক বিমান পরিবহন ও র্পযটন মন্ত্রী এডভোকেট মাহবুব আলীর নজরে আনেন। পরে উনার প্রচেষ্টায় নতুন একটি ভবনের অনুমোদন হয়। ভবনটি র্নিমান করে চুনারুঘাট উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিইডি)। নতুন ভবন পেয়ে খুশি ছাত্র/ছাত্রীরা।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত বলেন, র্দুগম পাহাড়ি এ অঞ্চরে বিদ্যালয়ের ভবন র্নিমান করা সত্যিকার অর্থেই অনেক বড় চ্যালেঞ্জ ছিল। যা উপজেলা শিক্ষা অফিস,বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সকলের প্রচেষ্টায় সম্ভব হয়েছে।

তিনি বলেন, এ ভবন র্নিমানের ফলে পাল্টে গেছে বিদ্যালয়ের চিত্র। মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষিত আমার গ্রাম-আমার শহর বাস্তবায়নে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এলজিইডি সর্বদাই সচেষ্ট। বিদ্যালযের প্রধান শিক্ষক ছাদেক মিয়া বলেন, ভবন হলেও ছাত্র/ছাত্রীদের বসার আসবাবপত্রের ব্যবস্থা হয়নি। এ বিষয়ে জরুরী ব্যবস্থা নেয়া প্রয়োজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com