রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুর সায়হাম টেক্সটাইলে অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষতি

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত সায়হাম টেক্সটাইল মিলস এর তুলার গোডাউনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে লাগা এ আগুন মঙ্গলবার সকাল ১১টায়ও পুরোপুরি নেভেনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ধারণা করা হচ্ছে, রাতে গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রাতে লাগা এ আগুন এখনও পুরোপুরি নেভেনি। রাত থেকে সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল এবং মাধবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, আগুনে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com