বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে দুই ফার্মেসীকে জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে দুই ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টপার হিমেল রিছিল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

জানা যায়, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয় করার দায়ে বাহুবল হাসপাতাল এলাকায় কাজল ফার্মেসীকে ১০হাজার টাকা ও মিরপুর বাজারে সমীরণ হোমিওপ্যাথিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে সার্বিক সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) খৃষ্টপার হিমেল রিছিল বিষয়টি নিশ্চিত করে বলেন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে কি-না তা তদারকির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টের খবর পেয়ে অনেক দোকানমালিকরা কৌশলে দোকান বন্ধ করে দেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com