বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

রূপনগর বস্তিতে প্রায় ২০০ ঘর পুড়ে ছাই হয়ে আগুন নিয়ন্ত্রণে

তরফ নিউজ ডেস্ক : ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার বস্তির আগুন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০০ ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় নিহত বা আহত হওয়ার কোনো সংবাদ পায়নি পুলিশ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজমা আকতার জানান, সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতার কারণে ঘণ্টা দুয়েকের মধ্যে আনুমানিক ২০০ ঘর পুড়ে গেছে।

তিনি আরও বলেন, সকালে অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বস্তিতে ছিলেন না। কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন। আর যারা ছিলেন তারা রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন আগুনের সংবাদ পাওয়ার পর থেকে। এখন পর্যন্ত এ ঘটনায় নিহত বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ১১ ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬, ২২ ও ২৫ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com