শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন শ্রীমঙ্গল পৌর শাখার উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) সকালে চারুকলা একাডেমীতে আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগে প্রায় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। প্রতিযোগীতা শেষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি কাজী কামরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। বিশেষ অতিথি ছিলেন চারুকলা একাডেমীর নির্বাহী পরিচালক মিহির ভৌমিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রফিক তরফদার, পৌর শাখার সহ-সভাপতি নরুল আমিন, সাংবাদিক কাওছার ইকবাল, বিকুল চক্রবর্তী, সাংস্কৃতিক কর্মী মামুন আহমদ ও সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মুমিন আহমেদ, জসিম উদ্দিন, মতিন খান ও বাদল দোষার। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মুজিব শতবর্ষ উপলক্ষে হরিজন সম্প্রদায়ের মাঝে একটি ফুটবল বিতরণ করেন ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com