শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ)  সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উগ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ। ইপিআই টেকনিশিয়ান উস্তার মিয়া তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মা-মনি প্রজেক্টের ইউসিও সাব্বির আহমেদ প্রমুখ।

আগামি ১৮-২৫ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিয়মিত টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদেরকে ১ ডোজ এমআর টিকা খাওয়ানো হবে বলে সভায় উপস্থিত সকলকে অবহিত করা হয়। এ বছরের টিকাদানের লক্ষ্যমাত্র ৫৪,৪০৮ জন। তন্মধ্যে ছাত্র-ছাত্রী ৩০,৯১৪ জন ও নিয়মিত টিকাদান কেন্দ্রে ২৩,৪৯৪ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com