শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নবীগঞ্জে কোয়ারেন্টাইনে ১৭১, নিরুদ্দেশ ৩৫৬ জন প্রবাসী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ গত ০১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বিদেশ থেকে এসেছেন ৫২৭ জন। তাদের মধ্যে মাত্র ১৭১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকী ৩৫৬ জন কী অবস্থায় আছেন তা জানা নেই প্রশাসনের। তবে তাদের অবস্থান শনাক্ত করতে উপজেলার ১৩ ইউনিয়নে বিদেশ ফেরতদের সন্ধান করা হচ্ছে।

এছাড়া উপজেলার সব ইউপি সদস্যকে প্রধান করে একটি করে কমিটি গঠন করা হয়েছে। যারা করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে উপজেলা কমিটির কাছে প্রবাসী অবস্থান সহ বিভিন্ন তথ্য প্রদান করবে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি বিশ্বজিত কুমার পাল এ ব্যাপারে বলেন, গত এক মাসে ৫২৭ জন মানুষ বিদেশ থেকে নবীগঞ্জে আসলেও হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ১৭১ জন। আমাদের কাছে ৫২৭ জন ব্যক্তির একটি তালিকা পাঠানো হয়েছে। কিন্তু আমার গত ৭ই মার্চ থেকে যারা দেশে এসেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে জোর দিচ্ছি।

যাদের পাসপোর্টে নবীগঞ্জের ঠিকানা ব্যবহার করা হয়েছে। তবে তারা সবাই নবীগঞ্জের ঠিকানা অবস্থান করছেন কিনা তা আমাদের জানা নেই। তালিকাটি সব ইউনিয়নে পাঠানো হয়েছে। নবীগঞ্জে অবস্থান করলে সব বিদেশ ফেরত ব্যক্তিকে পর্যাবেক্ষণে আনতে উপজেলা প্রশাসন কাজ করছে। আবার অনেকেই যারা হোম কোয়ারেন্টিনে আছেন বলে বলা হচ্ছে তারাও সঠিকভাবে নিয়ম মানছেন না।

সংগত কারণে নবীগঞ্জে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছে। এই কাজের জন্য প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্য দিয়ে একটি করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ওয়ার্ডের বিদেশ ফেরত ব্যক্তির হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে। কোনো ব্যক্তি কমিটির নির্দেশনা না মানলে উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে আইন প্রয়োগ করবেন।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, নবীগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ০৫টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আলাদা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করে রাখা হয়েছে। হাসাপাতালে রোগীর সঙ্গে আসা স্বজনদের হাসপাতালে প্রবেশের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। করোনা সচেতনতার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী লুকিয়ে থাকা প্রবাসীদের সন্ধান করা হচ্ছে। উল্লেখ্য, চলমান করোনা সংক্রমণ ঠেকাতে বিদেশ ফেরত সব নাগরিককে ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে । অনেকে দেশে না এসে সিলেট সহ বিভিন্ন জায়গায় তথ্য গোপন করে পরিবারের সঙ্গে ঝুঁকিপূর্ণ বসবাস করছেন যে প্রবাসীদের খবর পাওয়া যাচ্ছে না।

এদিকে গতকাল রোববার নিয়ম না মেনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় নবীগঞ্জ উপজেলার কাজির বাজারের ময়মনা কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা ও উপজেলার গজনাইপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com