রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন আতঙ্ক ‘হানটাভাইরাস’, চীনে মৃত ১

প্রতীকী ছবি।

আন্তর্জাতিক ডেস্ক : যে চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব, সেই করোনার পর এবার আবার সেই দেশেই হানা দিল নতুন ভাইরাস ‘হানটাভাইরাস’।

এরই মধ্যে চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

চীনের গ্লোবাল টাইমস টুইট করে জানায়, মৃত ব্যক্তি চীনের ইউনান প্রদেশের বাসিন্দা। সোমবার (২৩ মার্চ) তিনি বাসে করে যাচ্ছিলেন শ্যানডং প্রদেশে। সেই সময়ই বাসেই মৃত্যু হয় তার। বাসের অন্য ৩২ যাত্রীরও নমুনা পরীক্ষা করা হচ্ছে। এই সময়।

হানটাভাইরাস কী?
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর মতে, হানটাভাইরাস হল ভাইরাসদের একটি পরিবার মতো। একাধিক ভাইরাসের সমন্বয় সেখানে ঘটেছে। মূলত ইঁদুর থেকে ছড়ায় এই ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে শরীরে একাধিক জটিল সমস্যার সৃষ্টি হয়।

এর ফলে জ্বর, পালমোনারি সিনড্রোম (শ্বাসকষ্টজনিত সমস্যা) দেখা দিতে পারে। মূলত আক্রান্ত ইঁদুরের প্রস্রাব, মুখ, কামড় ও লালার সংস্পর্শে এলে মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

লক্ষণ কী কী?
হানটাভাইরাসে আক্রান্ত হলে ক্লান্তি, জ্বর, মাসল পেইন, মাথা যন্ত্রণা, চোখে ঝাপসা দেখা ও পেটের সমস্যা দেখা দেয়। চিকিৎসা না হলে কাশি, শ্বাসকষ্ট শুরু হয়। যা প্রাণঘাতী হয়ে ওঠে। করোনাভাইরাসে মৃত্যুহার যেখানে আক্রান্তদের দুই-তিন শতাংশের মতো, সেখানে হানটাভাইরাসে মৃত্যুহার ৩৮ শতাংশ।

CDC-র মতে, ইঁদুরের বংশবৃদ্ধি রোধই প্রাথমিক স্ট্র্যাৃটিজি হওয়া উচিত হানটাভাইরাস প্রতিরোধের জন্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com