শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

করোনার সংক্রামণ ঠেকাতে দোকানের সামনে সুরক্ষারেখা অংকন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: করোনাভাইরাস প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে।

সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। ফার্মেসী, মুদি দোকান ও কাঁচাবাজারে ভিড় বেড়েছে। তাই লাকসামের প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র দৌলতগঞ্জ বাজারে ক্রেতাদের মধ্যে কমপক্ষে এক মিটার দূরত্বে বজায় রেখে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে সাদা রং দিয়ে রাস্তার ওপর সুরক্ষারেখা এঁকে দিয়েছেন পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের।

তাকে সহযোগিতা করেন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পীসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের সাদা রং দিয়ে সুরক্ষারেখা এঁকে দিয়ে তাতে ক্রেতাদের দাঁড়ানোর জন্য উৎসাহিত করেন। সামনের দিক থেকে একটি সুরক্ষারেখার জায়গা ফাঁকা হলেই পরেরজন এগিয়ে যাচ্ছেন। এভাবেই শহরের ফার্মেসি, মুদি দোকান ও কাঁচাবাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করছেন ক্রেতারা।

লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আওরঙ্গজেব খান রুবেল বলেন, করোনাভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব। বাঁচতে হলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু অনেকে সেটা মানছেনা। পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সাদা রং দিয়ে যেভাবে সুরক্ষারেখা এঁকে দিয়েছেন তা প্রশংসনীয় উদ্যোগ।

লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে লাকসামের প্রধান ব্যবসাকেন্দ্র দৌলতগঞ্জ বাজারের ফার্মেসী, মুদি দোকান ও কাঁচাবাজারে সুরক্ষারেখা এঁকে দিয়েছি।

তিনি বলেন, প্রতিটি দোকানের সামনে কমপক্ষে ৭/৮টি সুরক্ষারেখা এঁকে দিয়েছি। সবাইকে সচেতন করতে লাকসাম পৌরসভার উদ্যোগে কাজটি করেছি। স্ব স্ব অবস্থান থেকে সকলে সচেতন হলে আমরা করোনাভাইরাস থেকে রক্ষা পাবো। পৌর নাগরিকদের সুরক্ষায় তিনি সদা তৎপর বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com